চাকরি

 

‘‘ওয়ালটনে চাকরি, পদ ৩০, আছে নানা ভাতাসহ লভ্যাংশ’’



ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে সার্ভিস এক্সপার্ট–এসি পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সার্ভিস এক্সপার্ট-এসি
পদসংখ্যা: ৩০

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি, এইচএসসি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক থেকে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এসি মেরামতে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে।
বয়স: ২০ থেকে ৩০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে


বেতন: আলোচনা সাপেক্ষে

সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, বছরে দুটি উৎসব বোনাস, মুঠোফোন বিল, লভ্যাংশ, পারফরম্যান্স বোনাস, টি/এ, মেডিকেল ও ভ্রমণ ভাতা এবং বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে।





Post a Comment

Previous Post Next Post

Smartwatchs